Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পঞ্চগড়ে ১৪ দলের পদযাত্রা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি:
বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ-হরতালে দেশব্যাপী নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পদযাত্রা করেছে ১৪ দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার পঞ্চগড়ে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি জেলা আওয়ামী লীগের অফিসের সামনে থেকে শুরু হয়। এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পদযাত্রায় ১৪ দলের পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট নের্তৃত্ব দেন।
পদযাত্রা শেষে সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে বক্তব্য রাখেন সদর আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, রবি মাহামুদ, আবু তোয়াবুর রহমান, হারুন-উর রশিদ সেলিম, আবু সারওয়ার বকুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, ইমরান আল আমীন।

Leave A Reply

Your email address will not be published.