Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পরাজয়ে এফবিআই প্রধানকে দায়ী করলেন হিলারি

hilari
ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন নিজের পরাজয়ের জন্য এফবিআই প্রধান জেমস কোমিকে দায়ী করে জানিয়েছেন, নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে তার ইমেইল নিয়ে পুনরায় তদন্তের হঠাৎ ঘোষণা নির্বাচনী প্রচারণার শক্তি নষ্ট করে দিয়েছিল। পার্টির দাতাদের সঙ্গে হিলারি ক্লিনটনের ফাঁস হওয়া এক টেলিফোন আলাপ থেকে এই তথ্য জানা যায়। খবর বিবিসির।

নির্বাচনের মাত্র দশদিন আগে এফবিআই প্রধান জেমস কোমি কংগ্রেসকে জানিয়েছিলেন, তিনি নতুন কিছু ই-মেইলের সন্ধান পেয়েছেন, সেগুলো নিয়ে পুনরায় তদন্ত করবেন তিনি। নির্বাচনের মাত্র দু’দিন আগে আবারো এক চিঠিতে জানিয়েছিলেন যে গুরুতর কিছু পাওয়া যায়নি বলে তিনি তার পূর্ববর্তী অবস্থানেই ফিরে যাচ্ছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন হিলারি ক্লিনটন রাষ্ট্রীয় তথ্য আদান প্রদানে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করেছেন বলে অভিযোগ ছিল। তবে ২০১৫ সালে প্রথম তার বিরুদ্ধে অভিযোগটি উঠলেও তদন্তের পর গুরুতর কিছু পাওয়া যায়নি বলে এফবিআই জানিয়েছিল। সে কারণে তখন তার বিরুদ্ধে কোন অভিযোগ না আনার সিদ্ধান্ত নিয়েছিল সংস্থাটি।

Leave A Reply

Your email address will not be published.