Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পল্টনের স্বদেশ টাওয়ারে আগুন, নিহত ১

fire picস্টাফ রিপোর্টার:

রাজধানীর পুরানা পল্টনের স্বদেশ টাওয়ারের চতুর্থ তলায় অগ্নিকাণ্ডে আনোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত কাল ভোর ৫টা ২০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর চতুর্থ তলায় থাকা আনোয়ার হোসেন তীব্র ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।
জানা যায়, নিহত আনোয়ার ওই ভবনের চতুর্থ তলার লেফড করপোরেশন কোম্পানির পিওন ছিলেন। লেফড করপোরেশনের অ্যাডমিন অফিসার বদরুজ্জামান বলেন, “নিহত আনোয়ার রাতে চতুর্থ তলায় ছিলেন। আগুন লাগার পর তিনি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে তীব্র ধোঁয়ায় দম বন্ধ হয়ে অনেক অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ফায়ার সদর দফতরের পরিদর্শক মো. জহির বলেন, আগুনের খবর পেয়ে ৬টি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নেভায়। আগুনের তীব্র ধোঁয়ায় ৪ জন হতাহত হন। এদের মধ্যে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর মারা যান। এ রিপোর্ট তৈরির সময় পর্যন্ত অন্যরা ঢামেকে চিকিৎসাধীন ছিলেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.