পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়েছে যুবকের দুই পা
এস.এম শামিম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে রবিবার চলন্ত রূপসা ট্রেন থেকে নামতে গিয়ে ২ পা হারালো এক যুবক। আহত বেলাল (১৮) নিলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সাহেব পাড়া গ্রামের আজাহার আলীর ছেলে। সে ফেরি করে শীতের কাপড় বিক্রি করত।
স্টেশন মাস্টার সন্তোষ কুমার জানায়, বেলা ১১ টায় রাজশাহী-নিলফামারী গামী তিতুমীর ট্রেনটি পাঁচবিবি স্টেশনে দাঁড়িয়ে ছিল। অপর দিকে সৈয়দপুর-খুলনাগামী রূপসাট্রেনটি থ্রোপাস করছিল। ওই সময় বেলাল চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করলে ট্রেনের নিচে তার দুই পা কাটা পড়ে। ফায়ার সার্ভিস ডিফেন্সের লোক জন তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসাপাতালে ভর্তি করে।



