পাটগ্রামের শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ধানের শীষের প্রার্থীর ভোট বর্জন
বাবলু মিয়া,লালমনিরহাট: সোমবার দুপুর আড়াইটায় স্থানীয় পাটগ্রামের ১টি বাসায় শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল করিম প্রধান তার ৯টি ভোট কেন্দ্রে নির্বাচনী এজেন্ট বের করে দেয়ার অভিযোগ এনে, সাংবাদিক সম্মেলন করেছেন। লিখিতে বক্তব্যে ধানের শীষের প্রার্থী আব্দুল করিম প্রধান বলেছেন নৌকার প্রার্থী মোঃ আবুল হাসেম তার লেলিয়ে দেয়া সন্ত্রাসীরা নির্বাচনী আচরন বিধি লংঙ্ঘন করে ৯টি ভোট কেন্দ্র থেকে ভয়ভীতি দেখিয়ে নির্বাচনী এজেন্টদেরকে বের করে দেয়ার অভিযোগ তুলে এ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ভোট বর্জনের ঘোষনা দেন তিনি। এর আগে উপজেলা রিটানিং অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছিলেন। কোন প্রকার সুফল না পাওয়ায় ভোট বর্জন করেন। এ ব্যাপরে পাটগ্রাম উপজেলা নির্বাচন অফিসার মোঃ আফতাব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ ও নির্বাচন বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।



