Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাবনায় ইয়াবাসহ শ্যামলী পরিবহনের চালক ও সুপারভাইজার আটক

পাবনা প্রতিনিধি:
১৮০০ পিস ইয়াবাসহ শ্যামলী পরিবহনের চালক বিপ্লব (৪০) ও সুপারভাইজার লিটনকে (৩৫) আটক করেছে পাবনা সদর থানা পুলিশ।
রবিবার বিকেলে ৪টার সময় শহরের গাছপাড়া মোড়ের সিদ্দিকের গ্যারেজ থেকে তাদের আটক করা হয়।
বিপ্লব ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া কালুপাড়ার ধীরেন্দ্রনাথের ছেলে এবং লিটন সাথিয়া উপজেলার চমরপুরের আনসার আলীর ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানুল হক জানান, গত রবিবার সকালে তারা শ্যামলী পরিবহনের একটি গাড়ি চালিয়ে কক্সবাজার থেকে পাবনায় আসে। যাত্রী নামিয়ে দিয়ে তারা শহরের গাছপাড়া মোড়ে অবস্থান নিচ্ছিল এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয় এবং তাদের হাতেনাতে আটক করা হয়। দীর্ঘদিন ধরে শ্যামলী পরিবহনের চালক ও হেলপার ও সুপারভাইজাররা একটি ইয়াবা ব্যবসায়ী চক্রের সাথে এ ধরনের কাজ চালিয়ে আসছিল।

Leave A Reply

Your email address will not be published.