পীরগঞ্জে আদিবাসী পল্লী উচ্ছেদ করার পায়তারা
পীরগঞ্জ (রংপুর )প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের কোচারপাড়া (লক্ষীপুর) গ্রামের শতবছর যাবৎ বসবাসকারী আদীবাসি পল্লী উচ্ছেদ করার জন্য পায়তারা করছে একটি মহল। এলাকা ঘুরে এবং থানায় অভিযোগ সূত্রে জানা গেছে উক্ত গ্রামে প্রায় ১০০ বছর যাবৎ আদিবাসী পল্লী মৌজা: কোচারপড়া, জে-এল নং- ৪৭, খতিয়ান নং- ৯৮, হাল দাগ নং- ১০৪, জমির পরিমাণ ০১ একর ৩০ শতক এর মধ্যে ৬৩ শতকের ভিতর বাড়ি গুলোর অবস্থান। কোচার পাড়া গ্রামের মৃত. আবুল হোসেনের পুত্র আকমাল হক, আয়নাল হক ও রাজিবুল ইসলাম, আজাহার আলীর পুত্র সাদ্দাম ও পিতা: অজ্ঞাত আজাহার আলী গংরা আদিবাসী পল্লীর ঘর ঘেষে পুকুর খনন করে মাটি কেটে ইটভাটায় নিয়ে যায়। মাটি খনন করার ফলে যেকোন মুহুর্তে বসতবাড়ী-ঘর সহ ধষে যাওয়া সহ বড় ধরনের দুর্ঘটনার আশংকায় স্থানীয়ভাবে শালিশ করে মিমাংসা না হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি ও পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে সহকারী কমিশনার ভূমি এস.এম গোলাম কিবরিয়া সরেজমিনে স্থান পরিদর্শন পূর্বক ঘরের পাশের্^ পুকুর না খোড়ার নির্দেশ প্রদান করেন। কিন্তু দুই-এক দিন যেতে না যেতেই পুণরায় মাটি কেটে মাছ চাষের জন্য পুকুর খোড়া শুরু করে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে যত দ্রæত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আসন্ন বর্ষা মৌসুমে আদিবাসী পাড়াটি বিলীন হয়ে যাবে। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছে সংশ্লিষ্ট ভুক্তভোগীরা।



