পীরগঞ্জে আ’লীগের জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: গত রোববার রাতে পীরগঞ্জ উপজেলা আ’লীগের জরুরী বর্ধিত সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় রংপুর জেলা আ’লীগের সাধারণ সম্পাদক-এ্যাড. রেজাউল করিম রাজু প্রধান অতিথি ছিলেন। উপজেলা আ’লীগ সভাপতি-আলহাজ্ব মোতাহারুল হক বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক-তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় গভীর রাত পর্যন্ত সভায় বক্তব্য রাখেন- জেলা আ’লীগ সহ-সভাপতি- আলহাজ্ব ছায়াদত হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক- শাহিনুর রহমান সোহেল, অধ্যাপক মাজেদ আলী, সাংগঠনিক সম্পাদক-এ্যাড-আনওয়ারুল ইসলাম, আলহাজ্ব মোতাহার হোসেন মওলা, সাংস্কৃতিক সম্পাদক- শাহিদুল ইসলাম পিন্টু, সদস্য- মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোনায়েম হোসেন সরকার মানু, সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক- প্রদিপ কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক-মোস্তাফিজার রহমান বাবলু, রুহুল আমিন বিএসসি ছাড়াও ইউনিয়ন আ’লীগের সভাপতি-সম্পাদকগণ।
সভায় বক্তাগন তৃণমুল পর্যায়ে আ’লীগকে আরও শক্তিশালী সংগঠনে পরিনত করতে সভায় ওয়ার্ড ও ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা সম্পন্ন করাসহ সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহসহ ওয়ার্ড কমিটি গঠনে উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহবান জানান হয়।



