Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগঞ্জে ওয়ার্কার্স পার্র্টির জনসভা

পীরগঞ্জ প্রতিনিধি, ঠাকুরগাঁও:
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেল ৩টায় পীরগঞ্জের ডাকবাংলো মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদ মো. ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ১৪ দলের অন্যতম নেতা কমরেড ফজলে হোসেন বাদশা এমপি। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমরেড মাহামুদুল হাসান মানিক ও কেন্দ্রীয় সদস্য কমরেড হবিবর রহমান। উক্ত জনসভায় বক্তব্য রাখেন, ইমরান হোসেন চৌধুরী সদস্য ঠাকুরগাঁও ওয়ার্কার্স পার্টি, মো. ইকরামুল হক ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আ’লীগ পীরগঞ্জ ঠাকুরগাঁও শাখা, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. ফয়জুল ইসলাম, নাজমুল হুদা, রফিকুল ইসলাম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.