পীরগঞ্জে জাপার দু’শতাধিক নেতা কর্মী আওয়ামীলীগে যোগদান
মনোয়ার হোসেন লিটন, পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জে জাপার (এরশাদ) দু’শতাধিক নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেছে। শনিবার রাতে উপজেলার রামনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় ওই সকল নেতা-কর্মী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। এতে রামনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের তাজেদুল হক মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহারুল হক বাবলু ও সংগ্রামী সাধারন সম্পাদক তাজিমুল ইসলাম শামিম, উপদেষ্ঠা নুরুল আমিন রাজা, সাবেক সম্পাদক মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর, সহসভাপতি মোনায়েম সরকার মানু, আনোয়ারুল হক মান্নু, যুগ্ম সম্পাদক ছাদেকুল ইসলাম বিএসসি, সাংগঠনিক সম্পাদক শফিউর রহমান মন্ডল মিলন, রুহুল আমিন বিএসসি কোষাধ্যক্ষ আনিছার রহমান মন্ডল ও উপজেলা কমিটির অন্যতম সদস্য তারিকুল ইসলাম তিতাস সহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এ সময় যোগাদানকারী জাপা নেতা ইউপি সদস্য আফছার আলী, বহুলুল হোসেন ও সংরক্ষিত আসনের ইউপি সদস্য রোজি বেগম। এর আগে গত শুক্রবার খায়রুল ইসলাম লাভলুর সভাপতিত্বে পাঁচগাছি ইউনিয়ন আওয়ামীলীগ, গত বৃহস্পতিবার সেলিম মিয়া সভাপতিত্বে শানেরহাট ইউনিয়ন আওয়ামীলীগ ও বুধবার রমজান আলীর সভাপতিত্বে রায়পুর ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তারা দলকে ঢেলে সাজানো তৃনমূলের শক্তি জোরদার, নতুন সদস্য সংগ্রহ, নবায়ন ও অনুপ্রবেশকারীদের সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ, ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠনের জন্য তাগিদ প্রদান করা হয়। পরে উপজেলা নেতৃবৃন্দ রামনাথপুর ইউনিয়নের দলীয় কার্যালয় উদ্বোধন করেন।



