পীরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে আদিবাসীদের মতবিনিময়সভা অনুষ্ঠিত
জাকির হোসেন, পীরগঞ্জ, ঠাকুরগাও: ঠাকুরগাও জেলার পীরগঞ্জে জেলা প্রশাসকের সঙ্গে আদিবাসীদের মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাও আশ্রায়নে এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। হেকস্ সুইজাল্যান্ডের সহযোগীতায় বেসরকারি সংস্থা ইকো সোশ্যাল ডেভলাপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর আয়োজনে প্রমোশন অফ রাইটস্ ফর এথেনিক মাইনোরিটি এন্ড দলিত ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম (প্রেমদীপ) প্রকল্পের আয়োজনে উক্ত ইএসডিও’র সেক্টর কো-অর্ডিনেটর শাহ মোঃ আমিনুল হক, আদিবাসী নেতা মাইকেল হাসদা, দাউদ সরেন প্রমূখ। এ সময় জেলা প্রশাসক আদিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নের খোঁজখবর নেন। তিনি আদিবাসীদের বাল্যবিবাহ, তালাক, যৌতুক, মাদকদ্রব্য সম্পর্কে সচেতনতামূলক দিক নির্দেশনা দেন এবং আদিবাসী শিশুদের স্কুলে পাঠানোর জন্য পরামর্শ দেন।



