পীরগঞ্জে স্কুল ছাত্রীর আত্মহত্যা
পীরগঞ্জ (ঠাকুরগাও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া গ্রামে শ্রাবন্তী রাণী রায়(৯) নামে এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তাঁর বাবা বিনোদ চন্দ্র রায় জানায়,রোববার বিকালে তাঁকে ঘর থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মৃত উদ্ধার করা হয়। সে বিষ্ণুপুর ব্র্যাক স্কুলের চতুর্থ শ্রেণী পড়–য়া ছাত্রী।কোন অভিমান ছাড়াই আত্মহত্যা করেছে বলে তিনি জানান। এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম শওকত হোসেন বলেন, বিষয়টি তিনি অবগত রয়েছেন।প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।



