পীরগঞ্জ ক্রিকেট একাডেমীর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মনোয়ার হোসেন লিটন, পীরগঞ্জ, রংপুর প্রতিনিধি: পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে “পীরগঞ্জ ক্রিকেট একাডেমী তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী” পালন উপলক্ষে শনিবার বিকাল ৩.০০ ঘটিকার সময় কেক কাটা ও প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। জানা গেছে ২০১২ সালের পীরগঞ্জ ক্রিকেট একাডেমী প্রতিষ্ঠাকাল থেকে বিভিন্ন প্রতিযোগীতা মূলক খেলা ও বিভিন্ন শিক্ষা দিয়ে আসছে। প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহণ করেন সভাপতি সাদেকুল ইসলাম মানু মন্ডল, সাধারন সম্পাদক মহিবুল হাসান শয়ন কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন তালুকদার, সদস্য শাহরিয়ার কবির শিবু, নুরুল হক তালুকদার, হাসিবুর রহমান ও রংপুর থেকে প্রকাশিত দৈনিক বায়ান্নোর আলো পীরগঞ্জ প্রতিনিধি বেলায়েত হোসেন সরকার। শেষে পীরগঞ্জ ক্রিকেট একাডেমী বনাম সাম্য খেলাঘর আসরের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।



