পীরগাছার ছিদাম বাজারে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
পীরগাছা প্রতিনিধি, রংপুর: রংপুর পীরগাছার ২ নং পারুল ইউনিয়নের ছিদামবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন নং ওয়ার্ড আ’লীগের উদ্যেগে বিজয় দিবসের প্রথম প্রহরের রাত ১২.০১ মিনিটে ছিদাম বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ শহিদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আতাউর রহমার, সাধারন সম্পাদক মো. মনতাজুর রহমান জিল্লালসহ ওয়ার্ডের আ’লীগ নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পর্যায়ক্রমে ৬ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আয়ুব আলী ও নুর আলম হক বাটুলসহ ৬ নং ওয়ার্ড আ’লীগ কর্মীবৃন্দ, ছিদামহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবর রহমান এবং ছিদাম হাট ইয়ং স্টার ক্লাবের সদস্যবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে পুষ্প স্তবক অর্পন করেন।
বুধবার সন্ধায় ৩ নং ওয়ার্ড আ’লীগ ও ইয়ং স্টার ক্লাবের উদ্যেগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আতোয়ার রহমানের সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং পারুল ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগাঠনিরক সম্পাদক ও পারুল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. তছলিম উদ্দিন, ২ নং পারুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ খান, সিনিয়র আ’লীগ নেতা আবুল কালাম, ৩ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মনতাজুর রহমান জিল্লাল, দৈনিক বজ্রশক্তির রংপুর বিভাগীয় ব্যুরো প্রধান আমিরুল ইসলাম, সাংবাদিক মকবুল হোসেন সরকার, সমাজ সেবক ও সংগঠক বিপ্লব চ্যাটার্জী সহ স্থানীয় নেতৃবৃন্দ।



