পীরগাছা বাসির প্রাণের দাবি উপজেলা আ'লীগের সম্পাদক মিলন নৌকার মাঝি
স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৮ই মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে সারা দেশের অন্যান্য উপজেলার সাথে পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচন।
আর এই নির্বাচনকে ঘিরে রংপুরের পীরগাছা উপজেলায় বইছে নানান জল্পনা-কল্পনা।
নৌকা প্রতীক পেতে ইতোমধ্যেই প্রার্থীরা কেন্দ্রে মনোনয়নপত্র জমাদান সাক্ষাৎকারসহ শুরু করেছে বিভিন্ন রকমের দৌড় ঝাঁপ।
তবে গতবারের তুলনায় এবার সর্বস্তরে প্রচারণায় শীর্ষে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।
পীরগাছা বাসি যেন একযোগে সুর তুলেছে নৌকার বিজয়ের স্বাদে চেয়ারম্যান হিসাবে মিলনকে পেতে চায় তারা।
এ লক্ষ্যেই শুক্রবার (৮ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে তৃণমূলের নেতাকর্মী ও জনসাধারণ মিলনের জন্য মিলাদ ও দোয়া মোনাজাত কামনা করে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি মহোদয়ের সহযোগী হিসেবে আগামী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান হিসাবে মিলনকে বিজয়ী করে স্বপ্নের পীরগাছা গড়তে দাবি তুলেছে সর্বস্তরের জনতা।
উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হয়ে দুর্নীতিমুক্ত আধুনিক পীরগাছা গড়ার প্রতিশ্রুতি সহ সর্বস্তরের জনগণের জন্য মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদে নৌকা প্রতীক প্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ মিলন ।
উল্লেখ্য গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে ৩৭ হাজার ভোট পেয়ে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।



