প্রতিবন্ধীসহ সকলের অংশগ্রহন এসডিজি অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে
চট্টগ্রাম ব্যুরো: আমাদের বাংলাদেশ এখন নিম্ম মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আমরা অচিরেই মধ্যম আয়ের দেশে উন্নীত হবো এবং ভিশন ২০৪১ অনুসারে আমরা ২০৪১ সালের মধ্যে বিশ্বের উন্নত দেশে পরিণত হবো। সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি)’তে আমাদের অর্জন বিশ্ববাসী ও বিশ্ব নেতৃত্ব খুব অবাক হয়ে দেখেছে। এখন সময় এসেছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-এসডিজি অর্জনে আমরা আবার বিশ্বাবসীকে দেখিয়ে দেওয়ার। দেশের সার্বিক উন্নয়নের জন্য সকলের অংশগ্রহন নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে হবে। প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়ন কর্মকান্ডের বাহিরে রেখে দেশের সার্বিক উন্নয়ন কখনও সম্ভব নয়। প্রতিবন্ধী ব্যাক্তির অধিকারের প্রতি আমাদের সকলের সম্মান প্রদির্শন করা ও অধিকতর সচেতন হওয়া আমাদের উচিত। বাংলাদেশের নাগরিকদের অধিকারের ক্ষেত্রে সংবিধানে প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী ব্যক্তির মধ্যে কোন প্রকার বৈষম্য করা হয় নি। প্রতিবন্ধী ব্যক্তিদের সম-সুযোগ ও অধিকারের সুরক্ষা নিশ্চিত করবার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ আইনী সহায়তা দেয়। দেশের জনগোষ্ঠির ১০ থেকে ১৫% প্রতিবন্ধী। জনগোষ্ঠীর এত বড় অংশকে আমাদেরকে উন্নয়ন কর্মকান্ডের পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সম্পৃক্ত করতে হবে।
এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় এবং ইপসা’র উদ্যোগে আয়োজিত “চট্টগ্রম বিভাগে প্রতিবন্ধী ব্যাক্তিদের অবস্থা ও অবস্থান এবং এসডিজি” শীর্ষক সেমিনারে বক্তাগণ উপরোক্ত মতামত প্রদান করেন। চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা।
উক্ত সেমিনারে “চট্টগ্রম বিভাগের প্রতিবন্ধী ব্যাক্তিদের অবস্থা ও অবস্থান এবং এসডিজি” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইপসা’র প্রধান নির্বাহী মোঃ আরিফুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করার পর মুক্ত আলোচনায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত মিডিয়াকর্মী, সিভিল সোসাইটি, উন্নয়নকর্মী ও প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন প্রতিনিধিগণ অংশগ্রহন করেন এবং বিভিন্ন প্রশ্ন ও প্রতিবন্ধী উন্নযন বিষয়ক পরামর্শ প্রদান করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর মোহাং গিয়াস উদ্দিন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক বন্দনা দাশ, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ’র নগর সম্পাদক ও নিস্পাপ অটিজম ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এম. নাসিরুল হক, ফোরাম ফর প্লানড চিটাগং (এফপিসি)’র নির্বাহী সদস্য ও আইইবি-চট্টগ্রামের সাবেক সভাপতি প্রকেশলী দেলোয়ার মজুমদার, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র কান্ট্রি ডিরেক্টর শফিকুল ইসলাম।
ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় উক্ত সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের ন্যাশনাল কনসালটেন্ট ও ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার ভাস্কর ভট্টাচার্য। প্রধান অতিথির বক্তব্য অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা বলেন, আমাদেরকে সকলকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রতিবন্ধী অধিকার বিষযে আরও বেশী সচেতন হবে। প্রতিবন্ধী ব্যাক্তিরা সমাজের বোঝা নয়, উন্নয়ন অংশীদার হিসেবে দেশের সার্বিক উন্নয়নে তাঁরা অবদান রাখছে।
উন্নয়ন কর্মকান্ডে প্রতিবন্ধীসহ সকলের অংশগ্রহন এসডিজি অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। উক্ত সেমনিারে চট্টগ্রাম বিভাগের সরকারী বেসরকারী কর্মকতা, বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যম প্রতিনিধি, সিভিল সোসাইটি প্রতিনিধি, এনজিও প্রতিনিধি এবং প্রতিবন্ধী উন্নয়ন কর্মী ও সংগঠন প্রতিনিধি অংশগ্রহন করেছেন।



