প্রশিক্ষনে বাংলাদেশে এসেছে ভারতীয় বিএসএফের ৩০ সদস্য
বেনাপোল প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)ট্রেনিং এন্ড স্কুল চিটাগাং বাইতুল ইজ্জতে ১০দিন ব্যাপি এক প্রশিক্ষনমুলক কর্মশালায় অংশগ্রহন করতে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স(বিএসএফ) এর ৩০সদস্যের একটি প্রতিনিধি দল শুক্রবার দুপুরে বেনাপোল স্থলবন্দর চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ৪ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন বিএসফের প্রতিনিধি দলটি।
ভারতীয় বিএসএফের প্লাটুন কমোডর লে. কর্ণেল গুর বিন্দর সিং এর নের্তৃত্বে দলটি বেনাপোল চেকপোষ্ট এলাকায় পোঁছালে বিজিবি পক্ষে অভ্যাগত দলকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।পরে দলটিকে বিজিবি ও পুলিশের নিরাপত্বা বেষ্টনীর মধ্য দিয়ে বেনাপোল থেকে চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দেয়।
যশোর বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান,দুশের মধ্যে সম্পর্ক ্উন্নয়ন ও বিজিবি বিএসএফের মধ্যে সোহার্দ সম্প্রতির অংশ হিসাবে চিটাগাং বাইতুল ইজ্বতে (বিজিবি) ট্রেনিং এন্ড স্কুলে প্রশিক্ষনমূলক কর্মশালার আয়োজন করা হয়।১০দিন ব্যাপি এই কর্মশালয় অংশ গ্রহন শেষে স্ব দেশে ফিরবে বিএসএফ দলটি।



