প্রাণভিক্ষার আবেদন করেছেন সাকা-মুজাহিদ
এদিকে সাকা-মুজাহিদের ক্ষমা চাওয়ার খবর আসার কিছুক্ষণ আগেই গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাকার স্ত্রী ফরহাত কাদের চৌধুরী বলেন, তার স্বামী আইনজীবীদের সঙ্গে দেখা না করে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। আর সাকার সিদ্ধান্ত না জানা পর্যন্ত তারাও পরিবারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আবেদন দুটি আজই নেওয়া হবে রাষ্ট্রপতির কাছে। প্রাণভিক্ষার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন রাষ্ট্রপতি।
এর মধ্যে দিয়ে কার্যত তারা নিজেদের অপরাধের দায় স্বীকার করে নিলেন; যদিও বিচারকালে তারা বলে আসছিলেন এই প্রসিকিউশনের আনা অভিযোগের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই। মানবতাবিরোধী অপরাধে এর আগে দুই জামায়াত নেই কাদের মোল্লা ও কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও তার আগে তারা কেউ-ই রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ নেননি। এর আগে সকালে সালাহউদ্দিন ও মুজাহিদের প্রাণভিক্ষার চাইবেন কিনা- এই বিষয়ে জানতে কারাগারে গিয়েছিলেন দুই ম্যাজিস্ট্রেট। বাংলাদেশেরপত্র/এডিপি/আর



