ফখরুল চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর যাচ্ছেন
ডেক্স রিপোর্ট||চিকিৎসার জন্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার সিঙ্গাপুর যাচ্ছেন। তিনি আজ শনিবার সকাল সাড়ে আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবেন। ২১ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানান।
মির্জা ফখরুলের পারিবারিক সূত্র জানায়, তিনি এখনো অসুস্থ। গত জুলাই মাসে তিনি সিঙ্গাপুরে যে চিকিৎসা নিয়েছিলেন, তার ধারাবাহিকতায় এখন আবার সেখানে যাচ্ছেন।
এর আগে মির্জা ফখরুল ইসলাম জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য ২৬ জুলাই সিঙ্গাপুর যান। সেখান থেকে যুক্তরাষ্ট্রে যান। সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্রে পৌনে দুই মাস চিকিৎসা শেষে ২১ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন।



