Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফমেক হাসপাতালে কিশোরী ধর্ষন ;এ দ্বায় কার ?

dorsonফরিদপুর জেলা প্রতিনিধি ঃ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী দেখতে এসে হাসপাতালেই ধর্ষিত হলো ১৬ বছরের এক কিশোরী।জনমনে প্রশ্ন এ দ্বায় কার ? ঘটনাটি জানা জানি হবার পর হাসপাতাল কতৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। মেয়েটি বর্তমানে হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি। মেয়েটির সাথে গনমাধ্যম কর্মীদের কথা বলতে দেয়নি হাসপাতাল কতৃপক্ষ।
জানা যায় , গেরদা ইউনিয়নের শুকুর শেখের মেয়ে নিশি অসুস্থহয়ে কয়েকদিন পুর্বে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৬ তলার ১১ নং বেডে ভর্তি হয়। নিশি জানায় মেয়েটি শনিবার বিকালে তাকে দেখতে এসে ভুলে ৬ তলার জায়গায় ৭ তলায় উঠে যায়। এ সময় তিন যুবক মেয়েটিকে জোড় পুর্বক একটি রুমে নিয়ে ধর্ষন করে ছেড়ে দেয়। পরে অসুস্থ অবস্থায় মেয়েটি নিশির কাছে এসে ঘটনাটি বললে তাকে রাত সাড়ে ৮ টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। নিশির নিকট থেকে জানা যায় , মেয়েটির বাড়ি বগুড়ায় তার মা বাবা গ্রামে থাকে। এ ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবী করেছে নিশি।
এ ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক আবুল কালাম আজাদ বলেন পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে গেছেন। কিশোরিটি ধর্ষিত হয়েছে কিনা তা ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।
ফরেনসিক বিভাগের চিকিৎসক কে এম খবির বলেন কিছু পরীক্ষা করা হয়েছে , আরো কিছু বাকী রয়েছে মঙ্গলবার নাগাদ বাকী রিপোর্ট পাওয়া যাবে।
এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালী থানার ওসি নাজিমউদ্দিন বলেন পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি । অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ব্যাপারটি নিয়ে এলাকাবাসী সহ ফরিদপুরবাসীর মধ্যে ব্যাপক আলোচনা ঝড় উঠেছে। সবার মনে প্রশ্ন হাসপাতালে এসে ধর্ষনের শিকার, এ দায় কার। কেনইবা হাসপাতাল কতৃপক্ষ নিরব।

Leave A Reply

Your email address will not be published.