ফরিদপুরে আখক্ষেত থেকে পঁচা লাশ উদ্ধার
ফরিদপুর ব্যুরো: ফরিদপুর জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ঝাওখোলা আখক্ষেত থেকে বৃহস্পতিবার রাতে কোতয়ালী থানা পুলিশ অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে।
কোতয়ালী থানা পুলিশের এস আই মোঃ মোয়াজ্জেম জানান ,বৃহস্পতিবার সন্ধায় কানইপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন থানায় ফোন করে জানান ঝাওখোলা গ্রামের এক আখক্ষেতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যাক্তির পঁচা লাশ স্থানীয় লোকজন দেখতে পেয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায় লাশের গলায় বড় ধরনের একটি আঘাতের দাগ রয়েছে , লাশটি থেকে পঁচা র্দূগন্ধ বের হচ্ছে। মনে হয় লাশটিকে কয়েকদিন আগে মেরে রাখা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান গতকাল শুক্রবার লাশটিকে চিহ্নিত করেছে তার আত্মীয়রা। অজ্ঞাত লাশটি সজিব হাওলাদারের (৩৫)। সে সালথা থানার গোপীনাথপুরের মুজাম হাওলাদারের ছেলে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।



