ফরিদপুরে খুনি কামাল আটক , এলাকাবাসীর স্বস্তি।
ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ ফরিদপুরের ফায়েক শরীফ হত্যার সন্দেহজনক আসামী দুর্ধর্ষ সন্ত্রাসী কামাল হোসেনকে আটক করেছে ফরিদপুর গোয়েন্দা পুলিশ ।
মঙ্গলবার রাতে জেলার আলফাডাঙ্গা উপজেলার একটি আবাসিক হোটেল থেকে পুলিশ তাকে আটক করে।
ফরিদপুর গোয়েন্দা বিভাগের উপ পুলিশ পরিদর্শক মোঃ মতিয়ার রহমান জানান কামাল হোসেন সন্ত্রাসী চক্রের একজন সক্রিয় সদস্য। অনেক বড় বড় অপকর্মের সাথে সে জড়িত। এলাকাবাসী তাকে জানায় ফায়েক হত্যাকান্ডে কামাল জড়িত ছিল। এছাড়াও বিভিন্ন কুলু থেকে আমি জানতে পারি কামাল উক্ত হত্যাকান্ডে জড়িত। এ খবরের ভিত্ততে আমি আমার টিম নিয়ে অভিযান চালিয়ে আলফাডাঙ্গা বাজার এলাকার একটি হোটেল থেকে ফায়েককে আটক করতে সক্ষম হই। উল্লেখ্য পারিবারিক কলহের জের ধরে গত ২০১৪ সালের ১৬ আগষ্ট ফায়েকের বাড়ির পাশে বস্তা বন্ধি অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। ঐ দিন তার ছেলে বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি মামলা করে। পরে ঐ বছরের ২৫ শে নভেম্বর মামলাটি গোয়েন্দা বিভাগে স্থানতারিত হয়। নিরবঘাতক কামাল আটক হওয়াতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।



