ফরিদপুরে গাজাঁ বিক্রেতার সাজা
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার পৌর সদরের এক গাজাঁ বিক্রেতাকে সোমবার বিকাল ৩ টার দিকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, সোমবার বেলা ২.৩০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর জানতে পারে পৌর সভার সামনে একটি মাদকের চালান নিয়ে এক মাদক ব্যবসায়ী অপেক্ষা করছে। খবর পেয়ে ম্যাজিষ্ট্রেট রুবায়েত হায়াত শিপলুর নেতৃত্বে একটি দল পৌর সভার সামনে পৌছলে তাদের দেখে ব্যাগ হাতে মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে। তাকে ধরে ব্যাগ খুললে সেখান থেকে ৩ কেজি গাজা বের হয়। ধৃত মাদক ব্যবসায়ী মেহেদী (১৮)আলীপুরের মোঃ ওয়াজেদ মিয়ার ছেলে। অতপর ম্যাজিষ্ট্রেট রুবায়েত হায়াত শিপলু ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেহেদীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।



