ফরিদপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন
ফরিদপুর থেকে হারুন-অর-রশিদ ঃ
ফরিদপুরে নানা কর্মসুচির মধ্যে দিয়ে ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে সর্বস্তরের মানুষ।
এ উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত কেন্দ্রীয় স্বাধীনতা স্থম্ভে প্রথমে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন ও তাদের উদ্দেশ্য দোয়া করা হয়।
দোয়া শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার জামিল হাসান ও উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর।
এরপড় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠন, জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট ছাড়াও সাহিত্যে সাংকৃতিক ও সামাজিক সংগঠন, স্কুল-কলেজ এবং এনজিও প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ কেন্দ্রীয় স্বাধীনতা স্তম্ভে পুস্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন।
স্বাধীনতা স্তম্ভে পুস্পমাল্য অর্পন শেষে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি স্বাধীনতা চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে শেখ জামাল স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে অবস্থিত গনকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল ৯ টার সময় ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে শহরের প্রায় ৩০টি স্কুল,কলেজের ছাত্র-ছাত্রী কুচকাওয়াজে অংশ গ্রহন করে।



