ফরিদপুরে নেশাখোর ছেলেকে পুলিশে দিল বাবা।
ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ ফরিদপুরের সালথা উপজেলায় শনিবার সকালে এক নেশাখোর ছেলেকে পুলিশে ধরিয়ে দিয়েছে তার বাবা।
জানা যায় সালথা উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দি গ্রামের সহিদ মিয়ার ছেলে আনিছ (২৩)। সে অনেক দিন ধরে নেশা জাতিয় দ্রব্য গ্রহন করে আসছিল। এতে তার পরিবার সহ গ্রামবাসী অনেক ভোগান্তির স্বীকার হয়েছে। সহিদ মিয়ার অনেক সম্পত্তি নষ্ঠ করেছে। তার অত্যাচার সইতে না পেরে দেড়মাস পুর্বে তার স্ত্রীও বাড়ি ছেড়েছে। কয়েকদিন যাবত অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিলে উপায়ান্তর না দেখে সহিদ মিয়া শনিবার সকালে গ্রামবাসীদের ডেকে তার উঠানে বসে।এ সময় আনিছের ফুফাতো ভাই মিরাজ,নিজাম ও মিজান তাকে বুঝাতে গেলে কাচি দিয়ে তাদের কুপিয়ে আহত করে। এ সময় সহিদ মিয়া গ্রামবাসীর সাহায্যে আনিছকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে আনিছকে আটককরে থানায় নিয়ে যায়। অতপর সন্ধায় সালথা উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আনিছকে সাজা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।



