ফরিদপুরে বিচারের দাবীতে মানববন্ধন।
ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ ফরিদপুরে পেীর সদরের প্রেসক্লাবের সামনে শুক্রবার বেলা ১১ টার সময় , অলকসেনকে যে সমস্ত দুস্কৃৃতিকারী কুপিয়ে মারাত্বক ভাবে আহত করেছে তাদের বিচারের দাবীতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন ও বিভিন্ন পেশার মানুষ।
গত মঙ্গলবার বিকালে ফরিদপুর হিন্দু ,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অলকসেনকে তার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে নির্দয় ভাবে কুপিয়ে আহত করেছে কয়েকজন দুস্কৃতিকারী। অতপর তাকে প্রথমে ফরিদপুর ও পরে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয়। এখনও তিনি ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই জঘন্য কাজের প্রতিবাদ হিসাবেই শুক্রবার ১১ টার দিকে মানববন্ধন করেছে ফরিদপুরের সর্ব স্তরের মানুষ। এ মানব বন্ধনে নেতৃত্ব দিয়েছে ফরিদপুর হিন্দু ,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ, ফরিদপুর পুজা উদযাপন পরিষদ, ও বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ। এ সময় বক্তব্য প্রদান করেন ফরিদপুর পুজা পরিষদের সহ-সভাপতি অনিমেষ রায়, সাবেক সাধারন সম্পাদক সুকেশ সাহা , হিন্দু ,বৌদ্ধ ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক অশোক রাহুত প্রমুখ।



