ফরিদপুরে বিজয় দিবসে হেযবুত তওহীদের উদ্যগে আলোচনা সভা
ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ ফরিদপুর জেলার সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কাচারদিয়া বাজারে শুক্রবার সন্ধায় বিজয় দিবস উপলক্ষে হেযবুত তওহীদের উদ্যগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
হেযবুত তওহীদের ফরিদপুর জেলার সভাপতি মোঃ ছানাউল্লাহ তালুকদারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সাংগঠনিক সম্পাদক মোঃ সালাম মোল্লা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ রাজ্জাক ও সদর থানা আওয়ামীলীগের সদস্য কামাল মোল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের সহ-সভাপতি হাজী ওবায়দুর রহমান, জেলা মৎসলীগ নেতা মোঃ হায়দার আলী ,মুক্তিযোদ্ধা আজিজ শেক. লালন শেক , আঃ জলিল ,কুব্বত আলী প্রমুখ। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসাবে আলোচনা করেন হেযবুত তওহীদের শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক মোঃ শাজাহান মিয়া। স্বাধীনতার ৪৫ টি বছর পেরিয়ে গেলেও আমরা ঐক্যবদ্ধ জাতি হিসাবে নিজেদের প্রকাশ করতে পারিনি। তাই মুখ্য আলোচক বলেন আসুন আমরা দল ও মতের বিভেদ ভুলে জঙ্গীবাদ ও অন্যায়ের বিরুদ্ধে এক্যবদ্ধ হই।



