ফরিদপুরে বিদেশী পিস্তল ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার ।
ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ ফরিদপুর পৌর সদরের কুঠিবাড়ি কমলাপুর হতে ৩০ নভেম্বর সোমবার দিবাগত রাত ১২ ঘটিকার সময় বিদেশী পিস্তলসহ এক সন্ত্রাসীকে আটক করে ফরিদপুর র্যাব-৮।
র্যাব-৮ এর কমান্ডর বলেন গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কুঠিবাড়ী কমলাপুর মোহন মিয়ার বাসার ভাড়াটিয়ার টিনের তৈরী চৌচালা বসত ঘরের মধ্যে অবৈধ অস্ত্রসহ এক সন্ত্রাসী অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অতিঃ পুলিশ সুপার মুহাম্মদ খালেদ-উজ-জামান এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল রাত্রি আনুমানিক ১২ ঘটিকার সময় অভিযান চালিয়ে ঐ সন্ত্রাসীকে আটক করে। । আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ ইকবাল মোল্লা(৩২), পিতা- মোঃ চাঁন মোল্লা, সাং- কুঠিবাড়ী কমলাপুর (চাঁনমারি), থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর বলে জানায়। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদের উপস্থিতিতে আভিযানিক দলের সদস্যরা ধৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তার নিকট অবৈধ বিদেশী অস্ত্র সংরক্ষিত আছে। অতঃপর উক্ত ধৃত আসামীর স্বীকারোক্তির ভিত্তিতে আভিযানিক দলের সদস্যরা বিধি মোতাবেক তার দেহ তল্লাসী করে আসামীর পরিহিত লুঙ্গির ডান কোমরে গোঁজা অবস্থায় ০১টি বিদেশী পিস্তল ও ০১টি ম্যাগাজিন উদ্ধার করে। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র সর্ম্পকে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সন্ত্রাসী কার্যকলাপের উদ্দেশ্যে সে উক্ত অস্ত্রগুলো নিজ হেফাজতে রেখেছিল। স্থানীয়ভাবে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী, ভাড়াটে কিলার এবং দীর্ঘ দিন যাবৎ সে অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসীমূলক কর্মকান্ড করে আসছে।
এ ব্যাপারে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



