ফরিদপুরে ভ্রাম্যমান আদালতে মাদক ব্যবসায়ীর সাজা।
ফরিদপুর থেকে খালেদুর রহমান ঃ ফরিদপুরের পৌর সদরের আলীপুরের এক মাদক ব্যবসায়ীকে শনিবার দুপুরে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অতপর তাকে জেলে প্রেরন করা হয়েছে।
জানা যায় আলীপুরের মৃত্যু রহমান শেখের ছেলে সাইদ শেখ (৩৫) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে কোতয়ালী থানা পুলিশ জানতে পারে এক মাদক ব্যবসায়ী আলীপুর মোড়ে মাদকের চালান নিয়ে বসে আছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থল থেকে সাইদ শেখকে ৪ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে। পরে দুপুরে সাইদকে ম্যাজিষ্ট্রেট রোবায়েত হায়াত শিপলু ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।



