ফরিদপুরে মুজাহিদের দাফন সম্পন্ন
ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ ফরিদপুরের পৌর সদরের পশ্চিম খাবাসপুর মাওলানা আঃ আলী সড়কের পাশে আইডিয়াল ক্যাডেট মাদ্রাসার সামনে রবিবার সকালে দাফন করা হয়েছে ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদকে। শনিবার দিবাগত রাত ১২.৫৫ টার সময় ঢাকায় মুজাহিদের ফাঁসির রায় কার্যকর করা হয়। পরিবারের সিদ্বান্ত মোতাবেক তার লাশ ফরিদপুরে নিজ গ্রামে দাফন করার জন্য কঠোর নিরাপত্তায় পুলিশ ,র্যাব ও বিজিবির সাহায্যে রাতেই ঢাকা থেকে রওয়ানা হয়। সকাল ৬.৩৫ টার সময় শতশত সাধারন মানুষ ও সকল মিডিয়া কর্মীদের সামনে দিয়ে লাশ বাহী গাড়ি পশ্চিম খাবাসপুর তার বাড়ির রাস্তায় ঢুকে। নিরাপত্তার জন্য এ সময় কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। ৬.৫০ টার দিকে মুজাহিদের বড় ভাই আলী আফজাল মোহাম্মদ খালেজের ইমামতিতে জানাজা পড়ানো হয়। জানাজায় তার পরিবারের সকল সদস্য, দলের নেতা কর্মী ,সহ প্রায় ১ হাজার ৫ শত লোক অংশ গ্রহন করে। জানাজার পুর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন জামায়াতের ফরিদপুর অঞ্চল প্রধান দেলোয়ার হোসেন, জেলা আমির অধ্যাপক আঃ তাওয়াফ, জেলা সেক্রেটারি মাওলানা বদরউদ্দিন এবং মুজাহিদের বড় ভাই আলী আফজাল মোঃ খালেজ।এ সময় মোঃ খালেজ বলেন মুজাহিদের এ জীবনদান স্বার্থক হবে তখন, যখন বাংলাদেশের প্রতিটি মানুষ শান্তিতে থাকবে। অতপর ৭.১৫ টার সময় লাশের দাফন সম্পন্ন করা হয়। প্রশাসনিক ভাবে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রশিদ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান , এবং উপজেলা নির্বাহী অফিসার।এদিকে মহাসড়কের নিরাপত্তা বেষ্টনির নিকট সকাল থেকে শতশত মানুষ ভির করছিল মুজাহিদের লাশ দেখার জন্য। হটাৎ কয়েকজন নারায়ে তাকবির বলে স্লোগান দিলে পুলিশ ধাওয়া ও লাঠিচার্জ করে তাদের শান্ত করে ।এ সময় আটক করা হয় তৌহিদ ও আবুবক্কও নামের দুইজনকে। অতিরিক্ত জেলা প্রশাসক ,নির্বাহী অফিসার ঘটনা স্থল ত্যাগ করলে ৮ টার দিকে ভিতরে ঢুকলে দেখা যায় মুজাহিদের কবরের নিকট মানুষের উপচেপড়া ভীর। স্থানীয় কয়েকজন নারী-পুরুষকে জিজ্ঞাসা করলে তারা জানায় মুজাহিদ খুব ভাললোক ছিল। পশ্চিম খাবাসপুর বাসিন্দা বৃদ্ধ জব্বার জানান আমি ৪০ বছর ধরে দেখেছি মুজাহিদ কোন খারাপকাজ করেনি। মুজাহিদের বিপক্ষেও কথা হয়েছে ,হয়েছে মিছিল। রাতে ফাসি কার্যকর হওয়ার সাথে সাথে ফরিদপুর আওয়ামীলীগের নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। হয়েছে মিষ্টি বিতরনও।তবে এ ঘটনা নিয়ে ফরিদপুওে বড় কোন দুর্ঘটনা ঘটেনি।এ ব্যাপারে পুলিশের ভুমিকা ছিল সুশৃঙ্খল। এখনও যাতে কোন বিশৃঙ্খলা না হতে পারে সে জন্য বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।



