ফরিদপুরে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস উদযাপিত
খালেদুর রহমান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বুধবার সকাল থেকে পৌর সদরের শেখ জামাল স্টেডিয়ামে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস ২০১৫ উদযাপিত হয়েছে।
ফরিদপুর পুলিশ লাইনে সুর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুরু হয়। সকাল ৮ টার সময় গোয়ালচামট শহীদ স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। ৮.১৫ টার সময় একটি বিজয় র্যালী গোয়ালচামট থেকে বের হয়ে স্টেডিয়ামে শেষ হয়। অতপর ৯.৩০ টার সময় স্টেডিয়ামে জেলা প্রশাসক সরদার সরাফত আলী ও পুলিশ সুপার মো: জামিল হোসেনের উপস্থিতে পতাকা উত্তোলিত হয়। অতপর শান্তির প্রতীক কবুতর উড়ানোর হয়। এ সময় জেলা প্রশাসক তার স্বাগত বক্তব্য প্রদান করেন। যাদের অবদানে আজ আমরা স্বাধীনতা পেয়েছি তিনি তার বক্তব্যে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরন করেন। এরপর শুরু হয় স্টেডিয়ামে আসা ৪৪ টি স্কুলের ছাত্র-ছাত্রীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। পুলিশলাইন ও জেলাস্কুলসহ কয়েকটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরদ মনোমুগ্ধকর কুচকাওয়াজ ও ডিসপ্লেতে উপস্থিত দর্শক হাততালি দিয়ে তাদের ধন্যবাদ জানায়। এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপার মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সুভেচ্ছা জানান। এ ছাড়াও আজ সারা দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে আরো সুন্দর ভাবে উদযাপন করা হবে বলে জেলা প্রশাসন সুত্রে জানা যায়।



