ফরিদপুরে রাজাকার শের আলীর ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল
ফরিদপুর জেলা প্রতিনিধি ঃ
একাত্তরের রাজাকার ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত বাহাদুর খানের ছেলে শের আলী খানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সালথা উপজেলা বাসী। রবিবার বিকালে উপজেলার আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সাড়–কদিয়া বাজারে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাড়–কদিয়া স্কুল মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মো. শহীদুল ইসলাম খান সোহাগ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হানিফ মোল্যা, মহিলা নেত্রী রিক্তা রানী বোস, উপজেলা যুবলীগ নেতা মো. কামাল মাতুব্বার, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বরুন কুমার সরকার, গট্টি ইউনিয়ন আ’লীগ নেতা মো. ইব্রাহীম মোল্যা, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ওয়াহিদুজ্জামান ওহিদ, যুবলীগ নেতা কানাই মোল্যা প্রমুখ। এসময় ১৯৭১ সালে শের আলী খানের নানা অপকর্ম ও নারী নির্যাতনের কথা উল্লেখ করে বক্তারা দ্রুত শের আলী খানকে গ্রেফতার এবং রাজাকারের তালিকায় তার নাম অর্ন্তভুক্ত করে তার ফাঁসির দাবী জানান।



