ফেসবুককে তারানা হালিমের চিঠি
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যবহারকারীদের তথ্য জানতে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করার আগ্রহ জানিয়ে চিঠি পাঠিয়েছেন ডাক, তার ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার এ চিঠি পাঠান বলে তারানা হালিম নিজেই নিশ্চিত করেছেন।
প্রতিমন্ত্রী জানান, ফেসবুক কর্তৃপক্ষের কাছ থেকে জবাব পাওয়ার পরই তাদের সঙ্গে আলোচনার বিষয়গুলো চূড়ান্ত করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পক্ষগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানান তিনি।
এর আগে সামাজিক মিডিয়া প্লাটফর্ম ব্যবহারকারীদের ব্যাপারে তথ্য দিতে সরকারের সব ধরনের অনুরোধ ফিরিয়ে দেয় ফেসবুক। ফলে ফেসবুকের সঙ্গে একটি চুক্তির উদ্যোগ নেয় সরকার।
