Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফেসবুকে পরিচয়, বান্ধবীকে পেতে হাইকোর্টে মার্কিন যুবক

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুত্বের সূত্র ধরে কক্সবাজারের এক তরুণীর খোঁজ পেতে হাইকোর্টে আবেদন করেছেন হারুন আসাদ মির্জা নামের এক মার্কিন নাগরিক। তরুণীর বক্তব্য শুনতে আগামী ২৬ জানুয়ারি মা-বাবাসহ তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুলসহ আদেশ দেন।

মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জা ও কক্সবাজার সদর উপজেলার ১৮ বছর বয়সী এক তরুণীর পরিচয় ঘটে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তবে বিষয়টি তরুণীর পরিবার জানার পর থেকে তাদের যোগাযোগে বাধা সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিবার তরুণীকে আসাদ মির্জার সঙ্গে যোগাযোগ করতে নিষেধ করে।

এ পরিস্থিতিতে তরুণীর খোঁজ না পেয়ে হারুন আসাদ বাংলাদেশে আসেন এবং আদালতের শরণাপন্ন হন। অ্যাডভোকেট তাসমিয়া নুহিয়া আহমেদের মাধ্যমে করা আবেদনে আদালত তরুণীর বক্তব্য শুনতে তাকে ২৬ জানুয়ারি হাজির করার নির্দেশ দেন।

এছাড়া আদালত কক্সবাজার সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন, তরুণী ও তার পরিবারের আদালতে উপস্থিতি নিশ্চিত করতে।

আদালত রুল জারি করে জানতে চেয়েছেন, ওই তরুণীকে বেআইনিভাবে আটকে রাখা কেন আইনবিরোধী ঘোষণা করা হবে না। এ বিষয়ে স্বরাষ্ট্রসচিব, আইজিপি, কক্সবাজারের পুলিশ সুপার এবং কক্সবাজার সদর থানার ওসিকে জবাব দিতে বলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.