বগুড়া র্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজা ও ০১ টি ট্রাকসহ ০৭ জন গ্রেফতার
সালজার রহমান সাবুঃ র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়া সদর থানাধীন বিসিক এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। র্যাব সূত্র জানায়, ১০ নভেম্বর ২০১৬ ইং তারিখ বৃহঃপতিবার রাত ১২:০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত উক্ত অভিযানে শাড়ী ও থ্রী-পিস এর মধ্যে অভিনব কায়দায় রক্ষিত ০৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ১। মোঃ পাপন আলী(৩২), টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার নিকরাইল গ্রামের মৃত আকবর আলীর ছেলে, ২। মোঃ জাহাঙ্গীর আলম(৪০), একই থানার আকালু গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে এবং ৩। শ্রী অলঙ্গ চন্দ্র সেন(৫৫) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার আজোয়াটারী গ্রামের অনাথ চন্দ্র সেন এর ছেলে। গ্রেফতারকৃত আসামীগন দীর্ঘদিন যাবৎ যোগসাজসে বগুড়া জেলার সদর থানাসহ বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল মর্মে জানা যায়। তাদের বিরম্নদ্ধে বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
অপর একটি অভিযানে র্যাব-১২, বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বগুড়া শাজাহানপুর থানাধীন বনানীস্থ মেসার্স হক এন্ড কোং পেট্রোল পাম্পের সামনে বগুড়া টু ঢাকা মহাসড়কের উপর চেকপোষ্ট অভিযান পরিচালনা করে বুড়িমাড়ী হইতে শেরপুরগামী একটি পাথর বোঝাই ট্রাক তল্লাশী করে ২০ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে। র্যাব সূত্র জানায়, ১০ নভেম্বর ২০১৬ ইং তারিখ বৃহঃপতিবার রাত ০৫:৩৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা, গাঁজা বহনে ব্যবহৃত ট্রাক ও ট্রাকে রক্ষিত ২০ টন পাথর জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ১। মোঃ রাশেদ মিয়া(২৪), পিতা-আব্দুল জলিল, সাং-সওলাকান্দি, থানা-গাবতলী, জেলা-বগুড়া, ২। মোঃ জিয়াউর রহমান(২৫), পিতা-মোঃ আব্দুল কুদ্দুস প্রামানিক, সাং-নিমার পাড়া, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়া, ৩। মোঃ সোহেল রানা(১৯), পিতা-মোঃ তারাজুল ইসলাম, সাং-সওলাকান্দি, থানা-গাবতলী, জেলা-বগুড়া ও ৪। মোঃ সাইদুল ইসলাম(৩০), পিতা-সৈয়দ আলী, সাং-নিশিন্দারা, থানা-গাবতলী, জেলা-বগুড়া গ্রেফতারকৃত আসামীগন দীর্ঘদিন যাবৎ যোগসাজসে ট্রাকে করে মাদক দ্রব্য বহন করে আসছিল মর্মে জানা যায়। তাদের বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।



