Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্টাফরিপোর্টার :  আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ধানমন্ডিতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
 সূর্যোদয়ের সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা তোলার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
এরপর জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সভানেত্রী হিসাবে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের ও সাহারা খাতুনসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে ফুল দেন শেখ হাসিনা। পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

Leave A Reply

Your email address will not be published.