‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’ টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত
স্পোর্টস ডেস্ক: নতুন বছরের শুরুতেই ৮ জানুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের চতুর্থ আসর। আন্তর্জাতিক মানের আসরটিতে এবারে থাকছে বাংলাদেশের দুটি দল সহ মোট আটটি দল। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টটির ড্র অনুষ্ঠিত হয়।
এবারের টুর্নামেন্টের দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’তে থাকছে মালয়েশিয়া, শ্রীলঙ্কা, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর গ্রুপ ‘বি’তে থাকছে কম্বোডিয়া, বাহারাইন, মালদ্বীপ ও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও টুর্নামেন্টে কো স্পন্সর হামীম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ।
এবারের আসরের ম্যাচগুলো বঙ্গবন্ধু স্টেডিয়াম ও যশোর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিলেট স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও অসছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের কারণে তা আর সম্ভব হয়নি।


