Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বরগুনায় একই রশিতে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

বরগুনার তালতলী উপজেলায় এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের ‘আত্মহত্যা’ হিসেবে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাউলা পাড়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন তালতলী থানার এসআই মো. শাহ আলম।

নিহতরা হলেন বেতাগী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে মো. ইকবাল (২৫) ও তার ‘দ্বিতীয় স্ত্রী’ লামিয়া বেগম (২২)। লামিয়ার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে। তারা উভয়েই নারায়ণগঞ্জে পোশাক কারখানায় কাজ করতেন।

এসআই শাহ আলম জানান, ইকবালের প্রথম স্ত্রী তার দ্বিতীয় বিয়ের বিষয়ে জানতেন না। প্রথম স্ত্রী বিষয়টি জানতে পেরে শাশুড়ি হাজেরা বেগমের কাছে স্বামীর অবস্থান জানতে চান। পরে হাজেরা বেগম ছেলের সন্ধানে তালতলীর চাউলা পাড়ায় মেয়ের বাড়িতে যান এবং সেখানে ইকবাল ও লামিয়াকে দেখতে পান।

তিনি আরও বলেন, “সেখানে মা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ইকবাল বোনের ঘরে গিয়ে আড়ার সঙ্গে ওড়না ও রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সেই মুহূর্তে লামিয়াও রশির অপর প্রান্ত গলায় পেঁচিয়ে ঝুলে পড়েন।”

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় তালতলী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.