Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাংলাদেশের সর্বপ্রথম সালথায় এ্যাডুম্যান ৪.৩ সফটওয়্যারের উদ্বোধন

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে বাংলাদেশের সর্বপ্রথম সালথায় এ্যাডুম্যান ৪.৩ সফটওয়্যারের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫ টায় ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ ও প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এ্যাডুম্যান ৪.৩ সফটওয়্যারটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল আজিজ, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, নেটিজেন আইটি লিমিটেড এর ভাইস চেয়ারম্যান জাকারিয়া আশিক খান, সালথা উপজেলা আওয়ামীলীগের এর সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান ফকির মিয়া । সভায় সভাপতিত্ব করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোবাশ্বের হাসান । অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে সন্মাননা উপহার তুলে দেন নেটিজেন আইটি লিমিটেড এর জোনাল পার্টনার মোহাম্মাদ শাহাদাৎ হোসেন।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের মধ্যে এই সর্বপ্রথম সালথা উপজেলায় একযোগে সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এ্যাডুম্যান ৪.৩ সফটওয়্যার উদ্বোধনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজড করার কাজ শুরু হলো যাহা দেশের অন্যান্য উপজেলাগুলোর কাছে মাইলফলক হিসাবে থাকবে। বক্তারা আরো বলেন, শুধু এই উপজেলায় নয়, জেলার অন্যান্য উপজেলায়ও ক্রমানুসারে এই সফটওয়্যারের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজড করা হবে। সফটওয়্যারটি তৈরী করেন নেটিজেন আইটি লিমিটেড,উত্তরা, ঢাকা।

Leave A Reply

Your email address will not be published.