Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বালিয়াডাঙ্গীতে বিএনপির সমাবেশ শান্তিপুর্ণভাবে পালন

জাহাঙ্গীর আলম,বালিয়াডাঙ্গী: বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায়ের প্রতিবাদে সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলা শহরে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচী পালনের কথা থাকলেও পুলিশি বাধার কারণে উপজেলা বিএনপি’র সভাপতির নিজ বাস ভবনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপি’র সভাপতি রাজিউর রহমান চৌধুরী খালেদা জিয়ার রায়ের প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে গণতন্ত্রের নেত্রী আজ জেলখানায় বন্দি। মিথ্যা মামলায় জড়িয়ে আজ দেশকে বাকরুদ্ধ করেছে, জাতিকে তার ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। আজ আমাদেরকে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করতে দিচ্ছে না। তিনি আরো বলেন আমাদের আপোষহীন নেত্রীর নির্দেশে সারাদেশ আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং সকল নেতাকর্মীকে ধৈর্য্য ধারণ করার পরামর্শ দেন।

সভায় বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক টি এম মাহাবুবর রহমান সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.