Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বাল্টিক দেশগুলোতে ৩ হাজার মার্কিন সেনা

0013আন্তর্জাতিক ডেস্ক:

বাল্টিক সাগর তীরবর্তী দেশগুলোতে তিন মাসব্যাপী সামরিক মহড়ার চালাতে ৩ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা। ন্যাটো জোটভুক্ত পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে এ মহড়া চালাবে আমেরিকা। সোমবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ‘অপারেশন আটলান্টিক রিজলভ’ নামের এ মহড়ায় রাশিয়ার প্রতিবেশী লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া তাদের সামরিক শক্তি প্রদর্শন করবে এবং পশ্চিমা মিত্ররা শুধু পাশে উপস্থিত থাকবে। দিয়েছে।  আমেরিকা ইতিমধ্যে প্রায় সাড়ে সাতশ ট্যাঙ্ক, যুদ্ধযান ও অন্যান্য সামরিক যন্ত্রপাতি লাটভিটায় পাঠিয়েছে। দিনের শুরুর দিকে বাল্টিক সাগর এলাকার দেশগুলোকে আমেরিকা অন্তত ১০০ ভারী অস্ত্র কিংবা সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। সোমবার লাটভিয়ার রাজধানী রিগা’র বন্দরে এসব সামরিক উপকরণ খালাস করা হয়। ইউক্রেন সংকটের কারণে পূর্ব ইউরোপে রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য এসব অস্ত্র ও সামরিক সরঞ্জাম দেয়া হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। মার্কিন জেনারেল জন ও কনর বলেন, ‘অস্ত্র ও সামরিক উপকরণ দেয়ার মধ্যদিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও রাশিয়ার জন্য এ বার্তা পরিষ্কার যে, সম্মিলিতভাবে আমরা একতাবদ্ধ হতে পারি।’ তিনি বলেন, যতদিন পর্যন্ত রাশিয়ার আগ্রাসান আতঙ্ক থাকবে ততদিন এই অঞ্চলে ট্যাঙ্ক ও সামরিক অস্ত্রগুলো মোতায়েন থাকবে।

Leave A Reply

Your email address will not be published.