Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বায়ার্নের দুই হালি গোল হজম করল হ্যামবার্গ

স্পোর্টস ডেস্ক:
জার্মান লিগ বুন্দাস লিগায় নিজেদের আধিপত্য বিস্তার করে রেখেছে বায়ার্ন মিউনিখ। আর সেই সুবাদে ঘরের মাঠ আলিয়া›জ অ্যারিনায় হ্যামবার্গের বিপক্ষে গোল উৎসব করলো বাভারিয়ানরা। এদিন মধ্যম সারির হ্যামবার্গের বিপক্ষে পেপ গার্দিওয়ালার শিষ্যরা ৮-০ গোলের বড় ব্যবধানে জয় পায়। দলের হয়ে খেলার ২১ ও ৫৫ মিনিটে জোড়া গোল করেন থমাস মুলার, ২৩ ও ৮৮ মিনিটে মারিও গোতজে আর ৩৬ ও ৪৭ মিনিটে আরিয়ান রোবেন। আর একটি করে গোল করেন রবার্ট ল্যানডোভস্কি ও ফ্রাঙ্ক রিবেরি। বায়ার্ন এখন পর্যন্ত ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। আর দ্বিতীয় স্থানে থাকা উলফসবার্গ সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে।

Leave A Reply

Your email address will not be published.