Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিজ্ঞাপনে সাকিব-শিশিরের রোম্যান্স (ভিডিও)

Shakib_Shishir

বিনোদন ডেস্ক : ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের রয়েছে বিশ্বজুড়ে পরিচিতি। নিজে যেমন প্রশংসনীয় ঠিক তেমনি আলোচিত স্ত্রী শিশিরের সঙ্গে তার জুটিও। এবার তাদের মধুর সম্পর্ক, প্রেম, অভিমান উঠে এসেছে পর্দায়। তারা অভিনয় করেছেন বিজ্ঞাপনচিত্রে। বাস্তবের মতো এখানেও তারা স্বামী-স্ত্রী।

এক মিনিটের বিজ্ঞাপনটিতে দেখা যাচ্ছে স্ত্রী শিশিরের জন্য বিশেষ উপহার নিয়ে এসেছেন সাকিব। সেটা তাকে দেখাতে চান। কিন্তু শিশির কাজে ব্যস্ত। সিঁড়ি ভেঙে ওপর থেকে নিচতলায় নিয়ে আসেন। কিন্তু উপহার কই? সামনে একটি গাড়ি দাঁড়িয়ে। শিশির চলে যেতে চান, সাকিব হাত ধরে ফেলেন। গাড়ি চলে যায়। দেখা যায় নতুন সাইকেল।

নতুন এই বিজ্ঞাপনচিত্রটি বেসরকারি টেলিফোন কোম্পানি বাংলালিংকের। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উন্মুক্ত হয়েছে এ বিজ্ঞাপনটি। সেই সঙ্গে টিভি পর্দায় তো থাকছেই।

 

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.