Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিনা নোটিশে বর্ডার হাট বন্ধ

চররাজিবপুর প্রতিনিধি, কুড়িগ্রাম:
আবারও বিনা নোটিশে গত বুধবার কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী ও ভারতের কালাইয়ের চর বর্ডার হাট বন্ধ রাখা হয়েছে। ভারতের কর্তৃত্ব রাখা বর্ডার হাটটি বিনা নোটিশেই প্রায়ই বন্ধ করে দেয় বিএসএফ। কারণে অকারণে বর্ডার হাটটি বন্ধ রাখতে বাংলাদেশের বিজিবিকে কোনো প্রকার বার্তা দেওয়া হয় না বলে জানা গেছে। তাই প্রায়ই বিজিবি ও হাটে অনুমোদিত ক্রেতা-বিক্রেতাদের হয়রানির শিকার হতে হয়।
ক্রেতা-বিক্রেতাদের অভিযোগ তারা প্রায়ই হাট বারে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাট করার জন্য যান। কয়েক ঘণ্টা গেটে বসে থাকার পর যখন দেখেন বিএসএফ গেট খুলছে না তখন ফিরে আসতে হয়। এ কারণে প্রায়ই হাট থেকে ফিরে আসা বিক্রেতাদের অনেক জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়।
এ ব্যাপারে বালিয়ামারী কোম্পানি সদরের নায়েক সুবেদার আবদুল মান্নান জানান, আমাদেরকে বিএসএফ কোনো ইনফরমেশন করে নি। গত কাল সকাল ১১টায় জানিয়েছেন তাদের দেশে হরতাল ডেকেছে আলফা পার্টি। তাই আজ হাট চলবে না। ফলে হাটে আসা আমাদের দেশের ক্রেতা-বিক্রেতাগণ ফিরে যেতে বাধ্য হল।

Leave A Reply

Your email address will not be published.