বিরামপুরে আদিবাসী শিক্ষার্থীদের সনদ ও সেলাই মেশিন বিতরণ
শাহ্ আলম মন্ডল, বিরামপুর, দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে মঙ্গলবার আদিবাসী শিক্ষার্থীদের মাঝে কারিগরি প্রশিক্ষণের সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) পরিচালিত ট্রেনিং স্কুলে ৩৪ জন শিক্ষার্থীকে ইলেকট্রিক, ইলেক্ট্রনিক্স, অটোমোবাইল ও দর্জি প্রশিক্ষণ দেওয়া হয়। মঙ্গলবার বেলা ১০টায় অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংস্থার পরিচালক ভিকটর লাকড়া। এতে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন মন্ডল, খাঁনপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, এনডিএফ- এর ইউনিট ম্যানেজার আঃ ছামাদ, প্রশিক্ষক বিষ্ণুপদ রায়, আলেক্সসিউস সরেন এবং শিক্ষার্থীবৃন্দ।



