বিরামপুরে দৈনিক বজ্রশক্তি'র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বিরামপুরে বজ্রশক্তির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. পারভেজ কবীরের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে
নিজস্ব প্রতিনিধি, বিরামপুর, দিনাজপুর: সময়ের চাকা ঘুরে দুই বছর পূর্ণ করল দৈনিক বজ্রশক্তি। যববতীয় অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভ’মিকা রাখার প্রত্যয় নিয়ে মানবতার কল্যাণে নিবেদিত এবং দেশপ্রেমে উদ্দীপ্ত দৈনিক বজ্রশক্তি পত্রিকা ১৯ নভেম্বর, ২০১৩ইং তারিখ থেকে যাত্রা শুরু করে অদ্যবিধি জাতীয় দৈনিক পত্রিকা হিসেবে নিয়মিত প্রকাশিত হচ্ছে। দৈনিক বজ্রশক্তি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে শনিবার বেলা ১২ টায় উপজেলা মুক্তিযোদ্ধা অফিস সংলগ্ন কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক বজ্রশক্তি’র নিজস্ব প্রতিনিধি রবিউল এসলামের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ পারভেজ কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিরামপুর প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও দৈনিক করতোয়া প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান।
এতে অতিথি হিসেবে অরো উপস্থিত ছিলেন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোবারক আলী, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম, অনলাইন নিউজ পোর্টাল নিউজ ডায়েরী বিডি ডটকম- এর প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মাহমুদুল হক মানিক, বিজয় টিভি প্রতিনিধি শাহিনুর আলম, মাই টিভি প্রতিনিধি কামরুজ্জামান, নবাবগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, রুহুল আমিন প্রধান, সেক্রেটারী ও দৈনিক যায়যায় দিন প্রতিনিধি হাফিজুর রহমান মিলন, দৈনিক খবরপত্র প্রতিনিধি প্রভাষক মশিহুর রহমান, দৈনিক যুগের কথা প্রতিনিধি মাসুদ করিম, দৈনিক বজ্রশক্তি’র নিজস্ব প্রতিনিধি হাসিম উদ্দিন, দিনাজপুর ভ্রাম্যমান প্রতিনিধি আবু সুফিয়ান, লুৎফর রহমান, পাঁচবিবি প্রতিনিধি ডাঃ শামিম হোসেন, নবাবগঞ্জ প্রতিনিধি আতোয়ার রহমান, দিনাজপুর সার্কুলেশন ম্যানেজার মাহাবুর রহমান, জাতীয় টিভি (জেটিভি) নিজস্ব প্রতিনিধি আসাদুজ্জামান মুকুল, বিরামপুর কম্পিউটার সমিতি’র সভাপতি রফিকুল ইসলাম, ফেজবুক পেজ অপরুপ বিরামপুর- এর এডমিন আব্দুর রাজ্জাক প্রমূখ। এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন, দৈনিক বজ্রশক্তি’র নিজস্ব প্রতিনিধি রায়হান কবীর চপল ও শাহ্ আলম মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ পারভেজ কবীর বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ কার্যক্রমের বিরুদ্ধে দৈনিক বজ্রশক্তি লেখনীর মাধ্যমে যে প্রচারণা চালিয়ে যাচ্ছে, তা প্রশংসার দাবীদার। উপজেলা চেয়ারম্যান আরো বলেন, দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চলের ৬ (ছয়) উপজেলা নিয়ে বিরামপুর’কে জেলা ঘোষণা ও বাস্তবায়ন করা এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী। তিনি এ বিষয়ে উপস্থিত গণমাধ্যম কর্মীদের নিয়মিত সংবাদ প্রকাশ করে বিরামপুর জেলা বাস্তবায়নে ভ’মিকা রাখার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্য শেষে কেক কেটে দৈনিক বজ্রশক্তি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।



