Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিশ্বসেরা সানিয়া

SaniaMirzamainPicস্পোর্টস ডেস্ক:
ফ্যামিলি সার্কেল কাপে জিতে প্রথমবারের মতো নারী টেনিসের ডাবলসে বিশ্ব সেরার খেতাব পেলেন ভারতের সানিয়া মির্জা। শিরোপা জয়ী এ ম্যাচে সানিয়ার সঙ্গী ছিলেন সুইজারল্যান্ডের মার্টিনা হিঙ্গিস। নারী টেনিসের এ দুই তারকা ফাইনালে আলা কুদরায়াভাতসেভা ও আনাসতাইসা পাভলোচেহেনকোভাকে ৬-০ ও ৬-৪ সেটে হারিয়ে এ শিরোপা জেতেন। আর শীর্ষে থাকা সারা ইরানি ও রোবের্টা ভিঞ্চিকে হটিয়ে বিশ্ব সেরার এ খেতাব জেতেন তারা। এদিকে ভারতের কোনো নারী হিসেবে টেনিসে এমন গৌরব অর্জন করায় সানিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলি, শিখর ধাওয়ান, ইশান্ত শর্মা ও পুরুষ টেনিস খেলোয়াড় মহেশ ভুপাতিও সানিয়াকে অভিনন্দন জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.