বীরগঞ্জ পৌর নির্বাচনে আ’লীগ সমর্থিত মেয়রপ্রার্থীর জনসংযোগ
রবিউল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুর বীরগঞ্জ পৌরসভার আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মো. মোশারফ হোসেন (বাবুল) -এর গণসংযোগ অনুষ্টিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আজিজুল এমাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামার চৌধুরী মাইকেল, উপজেলা আ’লীগের সভাপতি জাকারীয়া জাকা, সাধারণ সম্পাদক দেবনাথ চন্দ্র রায়, যুগ্ন সাধারণ সম্পাদক রাজিউর রাজু, সহ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রলীগ আবুল হোসেন দিপু, সাধারণ সম্পাদক পৌর আওয়ামীলীগ অধ্যক্ষ অব. রফিকুল ইসলাম ও যুগ্ন সাধারণ সম্পাদক পৌর আওয়ামীলীগ রতন ঘোষ পিজুষ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বক্তারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার আহবান জানান। বক্তারা আরো বলেন মো. মোশারফ হোসেন (বাবুল) -কে ভোট দিয়ে জয়যুক্ত করে বীরগঞ্জ বাসীর সুখে-দুঃখে থাকার আশা ব্যর্থ করেন। স্বাধীনতার বীপক্ষের শক্তিরা জামাত-শিবির মনোনীত প্রার্থীর কর্মীরা জনসাধারণ ও পারা মহল্লায় মহিলাদেরকে ধর্মীয়ভাবে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু আজকের জনগণ সচেতন তারা ধর্ম নিয়ে ব্যবসা ও ধর্ম নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার। তাই তারা যত ধর্মীয় ভুল ব্যাখ্যা করুক না কেন জনগণকে প্রহিত করতে পারবে না।



