বুধবার ২০ দলের জরুরি বৈঠক ডেকেছেন খালেদা
বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের জরুরি বৈঠক ডেকেছেন জোটনেত্রী বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে। পৌরসভা নির্বাচন পরবর্তী মূল্যায়নে জোটের জরুরি এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বৈঠকের সত্যতা নিশ্চিত করেছেন।
সর্বশেষ গত ২৭ নভেম্বর বিএনপি নেতৃত্বাধীন জোট বৈঠক করে। ওই বৈঠক থেকে ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।



