বেনাপোলে গৃহবধুর আত্মহত্যা, স্বামী পলাতক
কামাল হোসেন, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার উত্তর পুটখালী গ্রামে সোমবার রাতে নাসরিন (২০) নামের এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।মৃত নাসরিন ওই গ্রামের আয়েসের স্ত্রী।
পুটখালী গ্রামে ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন পাখি জানান, স্বামী আয়েস আলীর সাথে স্ত্রী নাসরিনের সাথে ঝগড়া হয়।এই ঘটনায় সে নিজেকে অপমান বোধ করে সোমবার রাত সাড়ে ৯ টার সময় পরিবারের সকলের চোখ ফাঁকি দিয়ে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করে।এ সময় বাড়ীর লোকজন টের পেয়ে সেখান থেকে উদ্ধার করে দ্রæত স্থানীয় ডাক্তার খানায় নিয়ে যাওয়ার পথে নাসরিন মারা যায়।
বেনাপোল পোর্ট থানার এসআই সুজিত জানান,আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার সকালে লাশের সুরতহাল রিপোর্টের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।এ রিপোর্ট লেখা পর্যন্ত গৃহবধুর পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা করেনি।



